Logo

রাজনীতি

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের ধরে কাজ দেওয়া হবে : জামায়াত আমির

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৭

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের ধরে কাজ দেওয়া হবে : জামায়াত আমির

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াত যদি নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশে ন্যায্যবিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তখন আর কাউকে চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। চাঁদাবাজির সব পথ বন্ধ হয়ে যাবে। যারা চাঁদাবাজ, তাদের ধরে এনে কাজে নিয়োজিত করা হবে। তারা সেদিন দেশ গড়ার কাজে অংশ নেবেন। বর্তমানে যারা দুর্নীতিতে জড়িত, তাদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালে তার ক্ষেত্রেও সমান শাস্তি কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি দেওয়া হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালেও তার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকবে না। আমরা চাই, এই ন্যায্যবিচার ব্যবস্থা পুরো বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এই বিচার সবার জন্য প্রযোজ্য হবে— মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ দেশের সব ধর্মের মানুষের জন্য।’

জামায়াত আমির বলেন, দেশের র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তবে সবাই একরকম নন। এখনই নিয়ত করে ফেলুন— প্রয়োজনে নিজের জীবন দেব, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেব না।

তিনি বলেন, মানুষ গত ৫৪ বছর ধরে শাসন-অশাসনের চক্র দেখে এসেছে। এসব দেখতে দেখতে জনগণ এখন ক্লান্ত। তাই বর্তমানে সবাই পরিবর্তন চায়। পুরোনো, পচা রাজনৈতিক ধাঁচ আর কেউ দেখতে চায় না।

বদিউজ্জামান রাজাবাবু/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর