Logo

রাজনীতি

শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ? প্রশ্ন আসিফ মাহমুদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৪

শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ? প্রশ্ন আসিফ মাহমুদের

ইনকিলাব মঞ্চের সদস্যদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি এই ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন— শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এই হামলা ন্যাক্কারজনক! শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংঘঠিত সংগঠনটির কর্মসূচিতে পুলিশের হামলায় এর সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা। 

এ ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াত, এনসিপিসহ অনেকে।

এইচকে/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি আসিফ মাহমুদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর