শাহবাগে আবারও লাঠিচার্জ, ছত্রভঙ্গ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৫
রাজধানীর শাহবাগে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে আন্দোলনরতদের ওপর সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তদন্ত সংস্থার কাছে হস্তান্তরের দাবিতে একদল শাহবাগে অবস্থান করছিল। সেখান থেকে একটি অংশ যমুনার অভিমুখে যেতে চাচ্ছিল।
এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ফলে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসে। পুলিশ এখন শাহবাগ থানার সামনে অবস্থান করছে।
এসএসকে/

