Logo

রাজনীতি

উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার আমন্ত্রণ তারেক রহমানকে জামায়াত আমিরের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২১

উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার আমন্ত্রণ তারেক রহমানকে জামায়াত আমিরের

নির্বাচনী ইশতেহার নিয়ে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে জামায়াত আমির লেখেন, সুশাসন কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই নিশ্চিত হতে পারে। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে—তরুণ প্রজন্মের কাছে তা প্রমাণ করার দায় রাজনৈতিক নেতৃত্বের রয়েছে। তিনি গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনব্যবস্থার এমন একটি মানদণ্ড স্থাপনের আহ্বান জানান, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।

বিতর্কের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যেহেতু বিএনপি তাদের পরিকল্পনা ও ইশতেহার ঘোষণা করেছে, তাই তিনি তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছেন। সেখানে দু’পক্ষ নিজ নিজ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান জামায়াত আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর