Logo

রাজনীতি

রংপুরে আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫

রংপুরে আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তিনি সংসদীয় আসন নম্বর-২২, রংপুর-৪ থেকে ১১ দলীয় জোট সমর্থিত ও এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে প্রচার-প্রচারণাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ অবস্থায় ওই অপরিচিত মোবাইল ফোন নম্বরের ব্যক্তির দ্বারা আমার যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন। এমতাবস্থায় জিডিতে বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করতে পীরগাছা থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদন করা হয়েছে।

এদিকে একই দিন এক ভিডিওবার্তায় আখতার হোসেন হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভয় দেখিয়ে রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। জনগণের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো হুমকিতে আমরা পিছপা হবো না।

আখতার হোসেন আরও বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে আদর্শ ও কর্মসূচি দিয়ে। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিতে জনগণ বিশ্বাস করে না। সারা দেশের মতো তার নির্বাচনী এলাকাতেও শাপলা কলির নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর