Logo

রাজনীতি

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৪

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আজ বিকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে।

রুহুল কবির রিজভী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রুহুল কবির রিজভী বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর