Logo

রাজনীতি

চাঁদাবাজি রুখতে ‘চান্দাবাজ ডট কম’ চালু করলেন নাসিরুদ্দীন পাটওয়ারী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬

চাঁদাবাজি রুখতে ‘চান্দাবাজ ডট কম’ চালু করলেন নাসিরুদ্দীন পাটওয়ারী

দেশজুড়ে চাঁদাবাজির ঘটনা প্রতিরোধে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসিরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে লাইভ করা হয়। ব্যবহারকারীরা chandabaaj.com ঠিকানায় প্রবেশ করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

জানা গেছে, চালুর পরপরই সারাদেশ থেকে অন্তত ৮টি রিপোর্ট জমা পড়েছে। সংশ্লিষ্টরা এসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিকভাবে রিপোর্ট করুন। এতে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো স্থান নেই।’

উদ্যোক্তারা আশা করছেন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ প্ল্যাটফর্ম চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর