Logo

রাজনীতি

কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ সেচ্ছাসেবক দল নেতা আটক

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪

কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ সেচ্ছাসেবক দল নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে (৪১) আটক করেছে কোস্টগার্ড। ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে (৪১) আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল সেখানে অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজন কাজল মৃধার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজন ওই ব্যক্তির সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা পাননি। তাই তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মানি লন্ডারিং আইনে মামলা করেছে কোস্টগার্ড।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেছে।

জাহিদ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর