Logo

রাজনীতি

এই ভোট শান্তিপূর্ণ-সুষ্ঠু হোক, সবার কাছে গ্রহণযোগ্য হোক : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৭ বছর ভোটাররা ভোট দিতে পারেননি, আমিও ভোট দিতে পারিনি। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ভোটাধিকার হারানোর পর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দিতে প্রবেশ করেন। ভোটাধিকার প্রয়োগের পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির বলেন, আল্লাহ তায়ালা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি, শুধু আমি নয়, সবাই বিশ্বাস করে, যুব সমাজ যারা জীবনে একটি ভোটও দিতে পারেনি, তারা আজকের এই ভোটের জন্য অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক।

তিনি বলেন, ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না। বরঞ্চ যে সরকার হবে, ১৮ কোটি মানুষের জনগণের সরকার; আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, আজকে আমি ভোট দিয়ে এখান থেকে শুরু করলাম। পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব। একটু দেখব, সকলের সহযোগিতা চাই।

জামায়াত আমির বলেন, দেশ আমাদের সকলের— এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। এটা জানেন যে, মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশের কাজে আমাদের পাশে চাই। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী। আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশগড়ার কাজে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গেই চলব।

এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সারাদেশে ছোটখাটো কিছু ঘটলে অবশ্যই এগুলিকে ইগনোর করব। কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না। আমাদের যা করা প্রয়োজন, তাই করব।

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার হারিয়ে যায়, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেটা আমরাও মানব এবং অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই।

দেশবাসীর ভোট কামনা করে তিনি বলেন, সারা দেশবাসী যেন প্রত্যেক ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে এবং নিঃসঙ্কোচে দিতে পারে; নারী-পুরুষ সবাই মিলে এজন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি। সবাই আসুন ঘর থেকে বের হয়ে রাষ্ট্রের গর্বিত অংশীদার হোন এবং আপনার দায়িত্বও পালন করুন।

দেশবাসীর ভোট কামনা করে তিনি বলেন, সারা দেশবাসী যেন প্রত্যেক ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে এবং নিঃসঙ্কোচে নিশ্চিতে যাতে সবাই দিতে পারে; নারী-পুরুষ সবাই মিলে এজন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সবাই আসুন ঘর থেকে বের হয়ে আসুন এবং রাষ্ট্রের আপনি গর্বিত অংশীদার হোন। আপনার দায়িত্বটাও পালন করুন।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান জামায়াত আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর