Logo

রাজনীতি

গুলশানে ভোট দিলেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪

গুলশানে ভোট দিলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান রাজধানীর গুলশানের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান রাজধানীর গুলশানের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় ১০ মিনিট থাকেন এবং সকাল ৯টা ৪৫ মিনিটে কেন্দ্রে থেকে বের হন।

ভোটের পরে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন, তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, সারা বাংলাদেশের খবর এখনও আমরা পাইনি। তবে গত রাতে কিছু কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যা কাম্য নয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর