বাংলাদেশের মানুষ এই দিনের অপেক্ষা করছিলেন : তারেক রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাইস্কুলে কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তারেক রহমান দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে বিএনপি জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদীও হয়েছেন।
বিএনপির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।
তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন, তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, সারা বাংলাদেশের খবর এখনও আমরা পাইনি। তবে গত রাতে কিছু কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যা কাম্য নয়।
বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে, যা ভোর রাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি।
এমবি

