Logo

রাজনীতি

সুষ্ঠু নির্বাচন হলে ফল যাই হোক মেনে নেব : ব্যারিস্টার ফুয়াদ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭

সুষ্ঠু নির্বাচন হলে ফল যাই হোক মেনে নেব : ব্যারিস্টার ফুয়াদ

বরিশালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও শঙ্কা ও ভয়ভীতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোট-সমর্থিত ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : বাংলাদেশের খবর

বরিশালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও শঙ্কা ও ভয়ভীতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোট-সমর্থিত ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফলাফল যাই হোক, তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ব্যারিস্টার ফুয়াদ। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, যৌক্তিক কারণ ছাড়া ভোট বর্জনের কোনো ইচ্ছা তার নেই। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, ‘এ নির্বাচনটি সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হলে যে ফলই আসুক, আমরা তা মেনে নেব। আমরা চাই দেশের মানুষ নির্ভয়ে ভোট দিয়ে নিজেদের মতামত জানাতে পারে।’

এ সময় ব্যারিস্টার ফুয়াদ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি শান্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

গাজী আরিফুর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর