Logo

রাজনীতি

ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৪

ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

তারেক রহমান/ ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন। তবে কত ভোটের ব্যবধানে তিনি জয় পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর