রক্তপাতহীন, বড় সহিংসতা ছাড়া নির্বাচন হয়েছে : এনসিপি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪১
বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মনিরা শারমিন
রক্তপাতহীন এবং বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
মনিরা শারমিন বলেন, এ নির্বাচন শুধু ক্ষমতার হাতবদলের জন্য নয়; বরং সাধারণ ভোটার ও জনগণ যেন তাঁদের রাজনৈতিক অধিকার স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করতে পারেন—সেটিই ছিল তাঁদের মূল লক্ষ্য।
তিনি বলেন, রাজনৈতিক অধিকার প্রয়োগের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে যে বাংলাদেশে রক্তপাতহীন ও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা সহিংসতা ছাড়া নির্বাচন আয়োজন করা সম্ভব। এ জন্য নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত পুলিশ প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
এএস/

