সব কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৭
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছেন। জানা গেছে, এলাকার ১৫০টি কেন্দ্রের সবগুলোতেই তিনি এগিয়ে রয়েছেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, জেলা ও উপজেলা পর্যায়ে তাঁদের এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তারেক রহমান প্রতিটি কেন্দ্রেই এগিয়ে আছেন।
৬৭টি কেন্দ্রের আংশিক ফলাফলে তারেক রহমান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩২ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩৮ হাজার ৩৫৬ ভোট। এ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট গ্রহণ হয়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ।
এএস/

