৫ আসনে শাপলা কলির জয়ের কথা জানালেন আসিফ মাহমুদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৪
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালীন প্রাথমিক ফলাফল সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ৫টি আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থীরা জয় নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “ইতোমধ্যে ৫টি আসনে শাপলা কলির বিজয় নিশ্চিত হয়েছে। অনেকগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।”
জানা গেছে, জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে নতুন রাজনৈতিক দল এবং তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে শাপলা কলি ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে এখন চলছে চূড়ান্ত ফলাফল গণনার কাজ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য আসনের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

