Logo

রাজনীতি

ঢাকা-১৫

বিশাল ব্যবধানে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৯

বিশাল ব্যবধানে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনে বেসরকারিভাবে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনটির মোট ১২৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। মোট ভোটারদের মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৩০৮ জনের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ জন ভোট দিয়েছেন, যা প্রায় ৪২ শতাংশ।

বেসরকারি ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকের ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ডা. শফিকুর রহমান।

ফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তবে চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হবে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর