Logo

রাজনীতি

কক্সবাজার-১ : প্রায় লাখো ভোটের ব্যবধানে জয়ী সালাহউদ্দিন আহমেদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৯

কক্সবাজার-১ : প্রায় লাখো ভোটের ব্যবধানে জয়ী সালাহউদ্দিন আহমেদ

ফাইল ছবি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৯৫ হাজার ৮৪০ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি এ নিয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মোট ১৭৭ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।

চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৭৫ এবং মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২।

বিজয়ী ফল ঘোষণা হওয়ার রাতেই নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, “আল্লাহ কখনো আমাকে পরাজিত করেনি। চকরিয়া-পেকুয়ার মানুষের প্রতি আমার দায় রয়েছে। কোনো বিজয় উদযাপন করব না।” পাশাপাশি তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর