Logo

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৬

জোনায়েদ সাকি ভূমিধস জয়ী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৭

জোনায়েদ সাকি ভূমিধস জয়ী

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বেসরকারিভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসিন, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট। এই তথ্য এসেছে আসনের ৯৮টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ভিত্তিতে।

জয়ের খবরে জোনায়েদ সাকীর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে তাদের। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় স্থানীয় ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।

এএস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর