Logo

রাজনীতি

রংপুর-৪ : জয়ী এনসিপির আখতার হোসেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৬

রংপুর-৪ : জয়ী এনসিপির আখতার হোসেন

ফাইল ছবি

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব ও ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ‘ধানের শীষ’ প্রতীকের এমদাদুল হক ভরসা, পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।

দুই প্রার্থীর মধ্যে ভোট ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩১। তবে পোস্টাল ব্যালটের ফলাফল এখনও পাওয়া যায়নি।

ফলাফল ঘোষণা হওয়ার পর আখতার হোসেনের সমর্থকরা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর