ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস জয়ী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩
ফাইল ছবি
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি মোট ৫৭ হাজার ৯২ ভোট পেয়েছেন।
এ আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী, এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ এবং হিজরা ভোটার ১ জন।
এএস/

