চট্টগ্রাম-৪ : বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫
আসলাম চৌধুরী
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনী ফলাফল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।
নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, আসলাম চৌধুরীর প্রাপ্ত ভোটের হিসাব প্রকাশ করা হবে না। তবে ওই আসনের অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট ঘোষণার অনুমতি রয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে আসলাম চৌধুরী বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। ঋণখেলাপি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
এএস/

