Logo

রাজনীতি

নরসিংদী-২ আসনে ড. মঈন খান বিজয়ী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯

নরসিংদী-২ আসনে ড. মঈন খান বিজয়ী

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খান বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনের মোট ৯১টি ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। সবকটি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ড. আবদুল মঈন খান ৯২,৭৩৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, পেয়েছেন ৫৫,৯৩৩ ভোট। শাপলা কলি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৯,৫৩৬ ভোট।

নরসিংদী-২ আসনটিতে পলাশ উপজেলার ৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং নরসিংদী সদর উপজেলার ৩টি ইউনিয়ন অন্তর্ভুক্ত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২১৮ জন এবং মোট ভোটকেন্দ্র ৯১টি।

এই নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি সহ মোট ৬টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর