Logo

রাজনীতি

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানাই।’

বিজেপি নেতা মোদি আরও বলেন, ‘এই জয়ে আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা প্রকাশ পেয়েছে। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে ও উভয় দেশের মানুষের জন্য উপকার বয়ে আনে এমন উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর