ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা’ পাওয়ার কারণে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা’ পাওয়ার কারণে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। যদিও নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি। খবর বিবিসি’র।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও পাকিস্তান আগ্রহী।
তিনি আশা প্রকাশ করেন, ঢাকায় তৈরি হওয়া নতুন রাজনৈতিক পরিবেশ গোটা অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।
এমবি

