বিজয়ের পর শহীদদের স্মরণ করে যা বললেন মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ওই পোস্টে মির্জা ফখরুল আরও বলেন, ‘স্মরণ করছি ১৯৭১ এ লাখো শহীদদের। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতাকর্মীকে যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।’
‘দলের চেয়ারপারসন তারেক রহমান, আমার দলের নেতা কর্মি, হিন্দু মুসলিম বৌদ্ধ্ খ্রিস্টান আদিবাসি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য । ধন্যবাদ জানাই ইন্টেরিম সরকার, আইন শৃংখলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল সকল প্রকার বিজয় মিছিল থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। পরিবর্তে বাদজুম্মা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হলো।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দায়িত্ব অনেক বেড়ে গেলো। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।’
এমবি

