Logo

রাজনীতি

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৫

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : বিএনপি

বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিয়ে অনুভূতি জানাতে গিয়ে দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের’ । 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ।

বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র বলেন, জনগণের প্রত্যাশামাফিক জবাবদিহিমূলক সরকার গঠন করবে বিএনপি । বাংলাদেশ সব শহীদের মায়ের স্বপ্নের এক দেশ হবে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন । তিনি জানান, বিএনপির এই সরকার হবে একটি জনকল্যাণমূলক সরকার ।

মাহদী আমিন আরও বলেন, জনগণের রায়ের মাধ্যমেই এই বিপুল বিজয় অর্জিত হয়েছে । নতুন সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং গণতন্ত্রের সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে বলেও তিনি উল্লেখ করেন ।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর