Logo

রাজনীতি

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে : নাহিদ ইসলাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৭

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি সময় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হলেও ফলাফল ঘোষণা শুরুর পর নির্দিষ্ট কয়েকটি আসনে ফল পরিবর্তন করা হয়েছে।

নাহিদ ইসলামের অভিযোগ, বিশেষ করে মামুনুল হকের আসন, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের আসন এবং ঢাকা-৮ আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এসব আসনে কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পাল্টানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘যে পরিকল্পনার কথা আমরা শুনেছি, তার বাস্তবায়ন হয়েছে। এ ধরনের কারচুপি করে আওয়ামী লীগ যে ধরনের নির্বাচন করেছে, সে ধরনের চেষ্টার আলামত আমরা দেখেছি। তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ১১ দলের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের পরদিন প্রতিদ্বন্দ্বীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, হুমকি ও এলাকা ছাড়া করার ঘটনা ঘটছে। ‘তাদের কাছে এ দেশের জনগণ কীভাবে নিরাপদ থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি,’ বলেন তিনি।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাহিদ ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর