ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (বিকাল ৩টা) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও সার্বিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল পর্যালোচনা, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।
এমবি

