ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে তাদের বাসভবনে তার যাওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ডা. শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়। মূলত ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।
ডিআর/এমবি

