খোলা চিঠিতে তারেক রহমানকে যা বললেন বিদিশা এরশাদ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭
বিদিশা এরশাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান।
চিঠিতে বিদিশা এরশাদ লিখেছেন, দেশের গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাওয়ায় তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। এই পথ সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, সময়, ধৈর্য, আত্মসংযম ও রাজনৈতিক প্রজ্ঞার দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও উল্লেখ করেন, একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে, তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না; বরং তা দায়িত্ব ও প্রত্যাশার ভার হয়ে ওঠে।
বিদিশা এরশাদ আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর আস্থা ফিরে পাবে। নতুন দায়িত্ব পালনের শুরুতে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করেন।
চিঠির শেষাংশে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে।
এসএসকে/

