Logo

রাজনীতি

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২১

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন। রোববার রাত ৮টা ২৭ মিনিটের দিকে তিনি সেখানে পৌঁছান।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন আখতার হোসেন ও সারজিস আলম।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ওই বাসায় যাওয়ার সময়ও তাঁর সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান নাহিদ ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর