Logo

রাজনীতি

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২১

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসন নিয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন সাবিরা নাজমুল মুন্নী, নূর শাহানা হকসহ আরও অনেকে।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা-পর্যালোচনা চলছে। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় অব্যাহত রয়েছে।

স্থানীয় পর্যায়ে, স্ব-স্ব এলাকার বাসিন্দাদের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। তারা তাদের জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর