Logo

রাজনীতি

সংসদ নেতা নির্বাচিত তারেক রহমান, হচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭

সংসদ নেতা নির্বাচিত তারেক রহমান, হচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি : বিএনপি মিডিয়া সেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। এর ফলে তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে এই সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। 

সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিএনপির নির্বাচিত সদস্যরা সংসদীয় দলের এই বিশেষ সভায় মিলিত হন। সভায় উপস্থিত সকল সংসদ সদস্য একযোগে তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন এবং তাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাব উত্থাপন করেন। পরে তা সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।

সংসদীয় দলের এই সিদ্ধান্তের পর নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে।

তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সংসদ ভবন এলাকা ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দীর্ঘ দেড় যুগ পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হতে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করেছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর