Logo

রাজনীতি

বিএনপি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে : সারজিস আলম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬

বিএনপি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে : সারজিস আলম

ফাইল ছবি

নতুন সরকারের শপথগ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ বর্জনকে কেন্দ্র করে বিএনপির কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মন্তব্য করেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে ‘গাদ্দারি’ করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই ক্ষোভ প্রকাশ করেন। 

মঙ্গলবার সকালে সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঘোষণা দেন যে, তাদের দলের নির্বাচিত সদস্যরা কেবল ‘সংসদ সদস্য’ হিসেবে শপথ নেবেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে নয়।

সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটি অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী এটি আগে সংবিধানে ধারণ করতে হবে। বর্তমানে এই শপথের কোনো সাংবিধানিক বিধান নেই।’ তিনি আরও জানান, দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তারা এই অবস্থান নিয়েছেন।

বিএনপির এই অবস্থানের পরপরই এনসিপি এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। এনসিপি মনে করছে, জুলাই বিপ্লবের মূল দাবি ছিল রাষ্ট্র সংস্কার, যা এই পরিষদের মাধ্যমেই নিশ্চিত হওয়ার কথা ছিল।


সারজিস আলম তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে, রাষ্ট্র সংস্কারের এই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে কেবল ক্ষমতায় আরোহণ করা ছাত্র-জনতার বিপ্লবের চেতনার পরিপন্থী।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন সারজিস আলম।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সারজিস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর