Logo

রাজনীতি

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন জামায়াতের এমপিরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন জামায়াতের এমপিরা

ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর এমপিরা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় সেখানে জামায়াতসহ ১১ দলীয় জোটের একাংশ উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াত জানিয়েছিল, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে তারা কোনো শপথই নেবে না। তবে শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করে তারা দুটি শপথই গ্রহণ করেন। 

এর আগে সকাল পৌনে ১১টার দিকে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলেও তারা কেবল ‘সংসদ সদস্য’ হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করে দলটি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষদের এখনো কোনো সাংবিধানিক আইনি ভিত্তি তৈরি হয়নি।

এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।

উল্লেখ্য, আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার কথা রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শপথ বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর