Logo

রাজনীতি

বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন : মাহফুজ আলম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৬

বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন : মাহফুজ আলম

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করুন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাড়রা একদিকে, আর জনগণ অন্যদিকে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম আরও লেখেন, দুঃখ লাগে ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল! জনগণের ন্যায্য লড়াই এখন এই বাটপারেরা হাপিস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।

অবশ্য, পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরে তা এডিট করে বাটপাড় শব্দটি বাদ দেন তিনি। 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতাসহ বিজয় অর্জন করেছে। অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাহফুজ আলম সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর