সাবেক এমপি জেবুন্নেছা আফরোজসহ আ.লীগের তিন নেতার জামিন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২
দীর্ঘ প্রায় নয় মাস কারাবন্দি থাকার পর জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগরের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আরও এক নেতাকে।
মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির। তিনি জানান, তিনজনের জামিন আদেশ দেওয়া হয়েছে।
জামিনপ্রাপ্ত অন্যরা হলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
এর আগে ২০২৫ সালের ১৭ মে রাজধানীর বাসা থেকে জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই সময় থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
এসএসকে/

