Logo

রাজনীতি

বিশ্বের সব মুসলমানকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫০

বিশ্বের সব মুসলমানকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়।

বাণীতে মির্জা ফখরুল বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন।

তিনি আরও বলেন, রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ এ কারণে এ মাসের বিশেষ গুরুত্ব অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

বাণীতে বিএনপির মহাসচিব বলেন, পবিত্র রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ দূর হয়। আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র তৈরি হয়। এ মাসের মূল উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

এ সময় তিনি মাহে রমজানে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর