মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪
‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’ উপলক্ষে আজ মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে থাকবেন ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’-এ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।’
এতে আরও বলা হয়েছে, ‘১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন। এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।’
এমবি

