Logo

রাজনীতি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৯

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

ছবি: সংগৃহীত

আগামী তিন বছরের জন্য (২০২৬–২০২৮ কার্যকাল) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এ কমিটি গঠন ও শপথ গ্রহণ সম্পন্ন হয়।

নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া ঢাকাসহ সারা দেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে আমির ডা. শফিকুর রহমান মজলিসে শূরার সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। ঘোষিত কমিটির কাঠামো—

নায়েবে আমির: ৪ জন

সেক্রেটারি জেনারেল: ১ জন

সহকারী সেক্রেটারি জেনারেল: ৭ জন

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ: ২১ সদস্য

কেন্দ্রীয় কর্মপরিষদ: ৮৮ সদস্য

কেন্দ্রীয় মজলিসে শূরা: ৫৯ সদস্য

শীর্ষ নেতৃত্বে যারা

কমিটির চার নায়েবে আমির হলেন— এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন— মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 নারী প্রতিনিধিত্ব ও নির্বাচন কমিশন

এবারের কমিটিতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন এবং ৫৯ সদস্যের মজলিসে শূরায় ১৭ জন নারী সদস্য রয়েছেন।

মাওলানা এটিএম মাছুমকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।

১৪ অঞ্চলে নতুন পরিচালক

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করা হয়েছে। উল্লেখযোগ্য পরিচালকরা হলেন—

 ঢাকা মহানগর: মিয়া গোলাম পরওয়ার

 ঢাকা উত্তর: সাইফুল আলম খান মিলন

 ঢাকা দক্ষিণ: আবদুর রব

 চট্টগ্রাম: মাওলানা মুহাম্মাদ শাহজাহান

 রাজশাহী: মাওলানা রফিকুল ইসলাম খান

গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান আমির নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

দলীয় সূত্র জানায়, ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকা এ নতুন কাঠামোর লক্ষ্য হলো মাঠপর্যায়ে সংগঠন পুনর্গঠন, নির্বাচনী প্রস্তুতি সুসংহত করা এবং রাজনৈতিক কৌশল বাস্তবায়নে গতি আনা।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর