Logo

রাজনীতি

এবার পাটওয়ারীর স্ট্যাটাস, সয়লাব ফেসবুক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৬

এবার পাটওয়ারীর স্ট্যাটাস, সয়লাব ফেসবুক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী/ ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পর এবার দলটির আরেক মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তাঁর স্ট্যাটাসও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

দেবীদ্বার নিউমার্কেট এলাকার দোকানমালিকদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারা–সংশ্লিষ্ট এক ব্যক্তিকে হাসনাত বলেন, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে চাঁদা তুলতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না।

তিনি বলেন, ‘আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পেটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে, তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবীদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়–প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর