Logo

রাজনীতি

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪২

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনের পথে হাঁটছে এনসিপি। আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি চলছে।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করেন, ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার হেরে যাওয়া প্রার্থীদের প্রাইজ পোস্টিং দিয়ে নয়ছয় করেছে। গত দুই দিন ধরে পুলিশ মাধ্যমে জনগণকে ভয়ের বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর