Logo

রাজনীতি

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৪

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশ পরিপূর্ণভাবে বদলে যেতে পারে।

তিনি বলেন, সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে এর ক্ষতি ভোগ করবে দেশের প্রায় ১৮ কোটি মানুষ।

জামায়াতের আমির বলেন, সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনো অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, প্রয়োজন হলে রুখে দেওয়া হবে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর