জামায়াতকে ডেপুটি স্পিকার পদ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ২২:৫৩
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে নাম ঠিক করতে বলা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে।’
এএস/

