Logo

রাজনীতি

পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি : আসিফ মাহমুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:১৯

পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি : আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া/ ফাইল ছবি

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সোমবার (২ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংকে চিঠি দিয়েছে। খবর প্রকাশের পর এবার মুখ খুললেন এই অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো।”

বিএফআইইউয়ের ব্যাংকগুলোকে পাঠানো চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদসহ তিনজন ছাত্র প্রতিনিধি। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

ওই স্ট্যাটাসে আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়ে এসেছি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর