অসুস্থ মির্জা আব্বাসকে নেওয়া হতে পারে সিঙ্গাপুরে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০১:১৯
মির্জা আব্বাস/ ফাইল ছবি
অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা ভাবছে তার পরিবার। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তার ঘনিষ্ঠ সূত্র এই তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, শারীরিক অবস্থার কারণে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আগে বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় হাসপাতাল পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজ নেন। হাসপাতাল পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এএস/

