Logo

রাজনীতি

মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৪৬

মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মনিরা শারমিনের মনোনয়ন বাতিলই থাকছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।

গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

পূর্বে মনিরা শারমিন সাংবাদিকদের বলেছিলেন, আমার চাকরি ছাড়ার বয়স তিন বছর হয়নি এটা ঠিক। কিন্তু, আইনে যা উল্লেখ আছে, সেটি আমার মতো একজন ১০ম গ্রেডের কর্মকর্তার জন্য প্রযোজ্য না বলে মনে করি। সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হলে নির্বাচন করা যাবে না— যে কারণে এই আইনটি করা হয়েছিল, তা আমার জন্য প্রযোজ্য না বলে মনে করি। কারণ, এটা একটা ব্যাংকের চাকরি।’

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন