Logo

রাজনীতি

বিএনপি নেতা খালেকের মৃত্যুতে জামায়াতের শোক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৩

অ
বিএনপি নেতা খালেকের মৃত্যুতে জামায়াতের শোক

ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এসএ খালেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এক শোকবার্তায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘এস এ খালেক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তিনি যে সামাজিক খেদমতগুলো রেখে গেছেন, যুগ-যুগ যাবত মানুষ এগুলোর দ্বারা উপকৃত হচ্ছে। আমরা আশা রাখি তার এ কাজগুলো অব্যাহত থাকবে এবং তার উত্তরাধিকারেরা এটা সংরক্ষণ করবেন।’

তিনি বলেন, ‘মহান রাব্বুল আলামীন তার সব মানবিক ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তার গুনাহখাতাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিন। তার সব ভালো কাজগুলোকে কবুল করুন। মরহুমকে আল্লাহ তায়ালা জান্নাতবাসী হিসেবে কবুল করুন।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন