Logo

রাজনীতি

নারী কেলেঙ্কারি

এমপি নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর ব্যবস্থা : জামায়াতে ইসলামী

Icon

বাংলাদেশের খবর ডেস্ক :

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২০:০৭

এমপি নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর ব্যবস্থা : জামায়াতে ইসলামী

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর নজর রাখছে। 

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সম্পূর্ণ ঘটনাটি অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বক্ষণিক নজর রাখছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য গণমাধ্যমে এসেছে।

বিবৃতিতে জামায়াত নেতা আরও জানান, এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রকৃত ঘটনার সুষ্ঠু তথ্য-উপাত্ত পাওয়ার পর জামায়াতে ইসলামী তার নিজস্ব সাংগঠনিক নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন